সাতক্ষীরা ০২:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে কলেজে ঢুকে শিক্ষককে জুতাপেটা বিএনপি নেতার সুন্দরবন উপকূলের পৃথক মন্ত্রণালয় দাবি। উন্নয়ন বঞ্চনার অভিযোগে সাতক্ষীরায় ২১ দফা গঙ্গাতীর্থ হরিদ্বারের অমৃতকথা – নিত্যানন্দ সরকার আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস! সাতক্ষীরায় জাতীয় শিক্ষা সপ্তাহে কলেজ পর্যায়ে ঝাউডাঙ্গা কলেজ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত জেনেভায় প্রবীনদের অধিকার সংক্রান্ত ওয়ার্কিং গ্রপের সভায় অধ্যক্ষ আশেক-ই-এলাহী বাকাশিবোতে শর্টকোর্স সুরক্ষা কমিটি গঠিত। বিদেশি কোম্পানিকে বন্দর ব্যবস্থাপনার ইজারা দেওয়ার ঝুঁকি সমূহ জম্মু-কাশ্মীরে পৃথিবীর উচ্চতম রেলসেতু চেনাব ব্রীজ উদ্বোধিত গত ৩ দিনে ৩০০ ‘পুশ ইন’: বাংলাদেশকে কী বার্তা দিতে চাইছে ভারত

সার্বজনীন পেনশন স্কিম বাধ্যতামূলক করে এমপিওভুক্ত স্কুলে স্কুলে চিঠি

পিসিবার্তা ডেস্ক :
  • আপডেট সময় : ০১:১৩:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪ ৭১৯ বার পঠিত
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের চন্দনাইশের মাধ্যমিক শিক্ষা অফিস সম্প্রতি উপজেলার এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে একটি চিঠি দিয়েছে। তাতে বলা হয়েছে, ‘উপজেলার এমপিওভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী (১৮ থেকে ৫০ বছর বয়সী) বাধ্যতামূলক সর্বজনীন পেনশন স্কিম চালু করে ২৫ এপ্রিলের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে তার তালিকা, এমপিও সীট (শিট) এবং রশিদের সত্যায়িত হার্ডকপি বাহক মারফত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে জমা প্রদানের জন্য প্রতিষ্ঠান প্রধানগণকে অনুরোধ করা হলো।’ শুধু তাই নয়, গত ৮ এপ্রিল পাঠানো ওই চিঠিতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সতর্কও করে দেওয়া হয়। বলা হয়, ‘এর ব্যত্যয় ঘটলে প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন।’

শুধু চন্দনাইশ নয়। দেশের প্রতিটি উপজেলা শিক্ষা অফিস থেকে এমন চিঠি দিয়ে শিক্ষকদের বাধ্যতামূলকভাবে সর্বজনীন পেনশন স্কিম চালু করতে বলা হচ্ছে। শিক্ষা অফিসকে এই চিঠি দেওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

বরগুনা জেলার তালতলী উপজেলা শিক্ষা অফিসে পেনশন স্কিমের আওতায় সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাধ্যতামূলক নিবন্ধনকরণপূর্বক প্রতিবেদন প্রেরণের জন্য চিঠি দিয়েছেন ইউএনও সিফাত আনোয়ার তুমপা। তিনি বলেন, ‘আমরা চাই মাধ্যমিক শিক্ষকসহ সকল মানুষ এই স্কিমের আওতায় আসুক। আমাদের বিভাগীয় কমিশনারও আমাদের এখানে এসে উদ্বুদ্ধকরণ সভা করেছেন।’ তবে মাধ্যমিক শিক্ষকদের বাধ্যতামূলক স্কিম চালু করতে হবে এমন চিঠি তিনি দেননি বলে জানিয়েছেন। যদিও অনুলিপিতে দেখা গেছে চিঠিতে বাধ্যতামূলক শব্দটি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সার্বজনীন পেনশন স্কিম বাধ্যতামূলক করে এমপিওভুক্ত স্কুলে স্কুলে চিঠি

আপডেট সময় : ০১:১৩:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪