সাতক্ষীরা ০৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস! সাতক্ষীরায় জাতীয় শিক্ষা সপ্তাহে কলেজ পর্যায়ে ঝাউডাঙ্গা কলেজ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত জেনেভায় প্রবীনদের অধিকার সংক্রান্ত ওয়ার্কিং গ্রপের সভায় অধ্যক্ষ আশেক-ই-এলাহী বাকাশিবোতে শর্টকোর্স সুরক্ষা কমিটি গঠিত। বিদেশি কোম্পানিকে বন্দর ব্যবস্থাপনার ইজারা দেওয়ার ঝুঁকি সমূহ জম্মু-কাশ্মীরে পৃথিবীর উচ্চতম রেলসেতু চেনাব ব্রীজ উদ্বোধিত গত ৩ দিনে ৩০০ ‘পুশ ইন’: বাংলাদেশকে কী বার্তা দিতে চাইছে ভারত নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ গণতন্ত্রের জন্য শুভ নয় – বাসদ বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ মহাকাশ স্টেশন ছেড়ে রওনা দিয়েছেন সুনিতা উইলিয়ামস

জাতীয় হ্যান্ডবলে চ্যাম্পিয়ন আনসারের মেয়েরা

পিসিবার্তা ডেস্ক :
  • আপডেট সময় : ১২:০২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩ ৫৫৪ বার পঠিত
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতায় শিরোপা ধরে রেখেছেন বাংলাদেশ আনসারের মেয়েরা। আজ যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে সোমবার ফাইনালে পঞ্চগড়কে ৩০-১৯ গোলে হারায় তাঁরা। প্রথমার্ধে জয়ী দল এগিয়ে ছিল ১৮-১১ ব্যবধানে।

এ নিয়ে টানা ষষ্ঠবার জাতীয় হ্যান্ডবল আসরের শিরোপা জিতে নিল আনসার, আর সবমিলিয়ে ২২তম বার। গতবারের মতো এবারও আনসারের কাছে হেরে রানার্স আপ হলো পঞ্চগড়। মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থাকে ২০-৫ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের মেয়েরা।

চ্যাম্পিয়ন দল আনসারের আলপনা আক্তার প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। ১৯৮৩ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতায় এবার হলো ৩৪তম আসর। আনসার প্রথম শিরোপার স্বাদ পেয়েছিল দ্বিতীয় আসরে। সেবার অবশ্য তাদের দুটি দল লাল ও সবুজে ভাগ হয়ে অংশ নিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাতীয় হ্যান্ডবলে চ্যাম্পিয়ন আনসারের মেয়েরা

আপডেট সময় : ১২:০২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩