সাতক্ষীরা ০৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে কলেজে ঢুকে শিক্ষককে জুতাপেটা বিএনপি নেতার সুন্দরবন উপকূলের পৃথক মন্ত্রণালয় দাবি। উন্নয়ন বঞ্চনার অভিযোগে সাতক্ষীরায় ২১ দফা গঙ্গাতীর্থ হরিদ্বারের অমৃতকথা – নিত্যানন্দ সরকার আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস! সাতক্ষীরায় জাতীয় শিক্ষা সপ্তাহে কলেজ পর্যায়ে ঝাউডাঙ্গা কলেজ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত জেনেভায় প্রবীনদের অধিকার সংক্রান্ত ওয়ার্কিং গ্রপের সভায় অধ্যক্ষ আশেক-ই-এলাহী বাকাশিবোতে শর্টকোর্স সুরক্ষা কমিটি গঠিত। বিদেশি কোম্পানিকে বন্দর ব্যবস্থাপনার ইজারা দেওয়ার ঝুঁকি সমূহ জম্মু-কাশ্মীরে পৃথিবীর উচ্চতম রেলসেতু চেনাব ব্রীজ উদ্বোধিত গত ৩ দিনে ৩০০ ‘পুশ ইন’: বাংলাদেশকে কী বার্তা দিতে চাইছে ভারত

সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

পিসিবার্তা ডেস্ক :
  • আপডেট সময় : ০১:২৬:১৭ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪ ৩৯৯ বার পঠিত
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা: জেলার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মঙ্গলবার (৩০ এপ্রিল)। এদিন বিকেল ৩টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল শতকরা ২৫ ভাগ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সাতক্ষীরা আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে। এরআগে, সোমবার জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।  জানা গেছে, ২০০৯ সালের ৯ মে সাতক্ষীরা জেলায় ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।

এটাই ছিল জেলার সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। সে হিসাবে ২১ বছর পর সাতক্ষীরার তাপমাত্রার পারদ ঠেকল ৪২ দশমিক ২ ডিগ্রিতে। আর এরমধ্য দিয়ে তাপমাত্রার নতুন রেকর্ড গড়ল জেলাটি।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জেলাগুলোয় তীব্র তাপদাহ চলছে। সাতক্ষীরায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এটি গত ২১ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। এ জেলার তাপমাত্রা ৪০ এর ওপরে খুব কমই উঠেছে। এ রকম তাপপ্রবাহ অব্যাহত থাকবে আরও দু’তিন দিন। এরপর তাপমাত্রা কমতে পারে।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, খরতাপে পুড়ছে গোটা জেলা। জেলায় অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে জনজীবন ওষ্ঠাগত হয়ে উঠেছে। দিন-রাতের তাপমাত্রার পার্থক্যও থাকছে কম। দিনে প্রচণ্ড রোদ আর সন্ধ্যার পর ভ্যাপসা গরম নিত্যসঙ্গী হয়ে উঠেছে সাতক্ষীরার জনজীবনে। স্বাস্থ্য সুরক্ষায় দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছেন না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

আপডেট সময় : ০১:২৬:১৭ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪