সাতক্ষীরা ০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় জাতীয় শিক্ষা সপ্তাহে কলেজ পর্যায়ে ঝাউডাঙ্গা কলেজ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত জেনেভায় প্রবীনদের অধিকার সংক্রান্ত ওয়ার্কিং গ্রপের সভায় অধ্যক্ষ আশেক-ই-এলাহী বাকাশিবোতে শর্টকোর্স সুরক্ষা কমিটি গঠিত। বিদেশি কোম্পানিকে বন্দর ব্যবস্থাপনার ইজারা দেওয়ার ঝুঁকি সমূহ জম্মু-কাশ্মীরে পৃথিবীর উচ্চতম রেলসেতু চেনাব ব্রীজ উদ্বোধিত গত ৩ দিনে ৩০০ ‘পুশ ইন’: বাংলাদেশকে কী বার্তা দিতে চাইছে ভারত নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ গণতন্ত্রের জন্য শুভ নয় – বাসদ বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ মহাকাশ স্টেশন ছেড়ে রওনা দিয়েছেন সুনিতা উইলিয়ামস ভুবনডাঙার কিঙ্কর – আবীর মুখোপাধ্যায়

সাতক্ষীরায় জাতীয় শিক্ষা সপ্তাহে কলেজ পর্যায়ে ঝাউডাঙ্গা কলেজ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত

পিসিবার্তা ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ২০ বার পঠিত
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরায় জাতীয় শিক্ষা সপ্তাহে পুরস্কার বিতরণ : কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ ঝাউডাঙ্গা কলেজ

অনলাইন ডেস্ক: জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ ফলাফল ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত।

প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত বলেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি হলো শিক্ষা। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই চলবে না, তাদের নৈতিকতা, শৃঙ্খলা, সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার মাধ্যমেও নিজেকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করা হয়। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে নব জীবন ইনস্টিটিউট, মাদ্রাসা পর্যায়ে কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসা, কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে ঝাউডাঙ্গা কলেজ এবং কারিগরি পর্যায়ে নব জীবন পলিটেকনিক ইনস্টিটিউট।

বিশেষ করে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় ঝাউডাঙ্গা কলেজে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে ঝাউডাঙ্গা কলেজের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ঝাউডাঙা কলেজের সভাপতি মোঃ আমজাদ হোসেন। এ অর্জনকে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল বলে উল্লেখ করেন সংশ্লিষ্টরা।

সভাপতির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন বলেন, বিশ্বে পরিচিত হতে হলে শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলারও সমান গুরুত্ব রয়েছে। তিনি শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি সৃজনশীল ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।

এ অনুষ্ঠােন শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুস সালাম, প্রধান শিক্ষক, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। মাদ্রাসা পর্যায়ে নির্বাচিত হয়েছেন মোঃ আবুল গফ্ফার, অধ্যক্ষ, কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসা। কলেজ পর্যায়ে মোঃ খলিলুর রহমান, অধ্যক্ষ ঝাউডাঙা কলেজ এবং কারিগরি পর্যায়ে মুহাম্মাদ ফেরদৌস আরেফিন, অধ্যক্ষ সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ। এছাড়া শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা আঃ করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আলামিন, আলহাজ¦ মোহাম্মদ আলী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ মারুফ হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজের প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান এবং সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ইনস্ট্রাক্টর মোঃ মোস্তাফিজুর রহমান।
শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী অনিন্দিতা চক্রবর্তী, সাতক্ষীরা সরকারি কলেজের অনিষা রায়, কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসার মোছাঃ রুবাইয়া খাতুন এবং সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের মারিয়া ইয়াসমিন।
এছাড়াও শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন জি.জি.কে. এইচ কানাইখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোরঞ্জন মন্ডল।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ ঈদুজ্জামান ইদ্রিস।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাতক্ষীরায় জাতীয় শিক্ষা সপ্তাহে কলেজ পর্যায়ে ঝাউডাঙ্গা কলেজ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত

আপডেট সময় : ০৩:১৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬