বাকাশিবো’র শর্টকোর্স সুরক্ষা কমিটি গঠিত।
- আপডেট সময় : ১২:৪৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ১ বার পঠিত

বাকাশিবো শর্টকোর্স সুরক্ষা কমিটি গঠিত। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর শর্ট কোর্স পরিচালনা বা নিয়ন্ত্রণের এনএসডিএ-বাকাশিবো টানাপোড়োনের জট খোলার উপায় নির্ধারনের উপায় ও করণীয় নির্ধারনের জন্য বাকাশিবো চেয়ারম্যান মহোদয়ের সভা কক্ষে বোর্ড কর্মকর্তাবৃন্দ এবং বিদ্যামান ও ক্রিয়ার শর্টকোর্স সংগঠন সমূহের নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের এক মতমিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মাননীয় চেয়ারম্যান মহোদয় তাঁর অবস্থান ব্যাখ্যা ও পদক্ষেপ বর্ণনা করেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ ও পদক্ষেপ গ্রহণের জন্য বগুড়ার তানভীর রিমনকর আহ্বায়ক করে ১৫ সদস্যের “শর্টকোর্স সুরক্ষা কমিটি” গঠন করা হয়। অংশগ্রহনকরী সংগঠন সমূহ- ১) বিটিএসডি ফোরাম, ২) শর্টকোর্স ঐক্য পরিষদ, ৩) বিটিটিআরএ এবং ৪) বেসিক কোর্স শিক্ষক সমিতি। শর্টকোর্স আন্দোলনে রিট-পিটিশনের নামে আশু চাঁদা-দেয়ার উটখো ঝামেলা উবে যাওয়ার বিষটায় উপস্থিত প্রতিনিধিবৃন্দ স্বস্তি প্রকাশ করেছে।








