জেনেভায় প্রবীনদের অধিকার সংক্রান্ত ওয়ার্কিং গ্রপের সভায় অধ্যক্ষ আশেক-ই-এলাহী
- আপডেট সময় : ০৭:০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ১৯ বার পঠিত

জেনেভায় প্রবীনদের অধিকার সংক্রান্ত ওয়ার্কিং গ্রপের সভার অভিজ্ঞতা বিনিময় সভায় অধ্যক্ষ আশেক-ই-এলাহী
আজ (৭ মার্চ ২০২৬) শনিবার, সকাল সাড়ে ১০ টায় বয়স্কদের মানবাধিকার সুরক্ষায় একটি আর্ন্তজাতিক আইনগত ভাবে বাধ্যতা মূলক দলিল (জাতীসংঘ কনভেনশন) প্রণয়নের লক্ষে ইউএন মানবাধিকর পরিষদ কতৃক গঠিত ‘আর্ন্তঃসরকার ওয়ার্কিং গ্রুপে’র (আইজিডবলুজি) এর ইউএন ভবনের প্রথম সভায় প্রবীনদের অধিকারের পক্ষের মানবাধিকার কর্মী হিসেবে অংশগ্রহনের অভিজ্ঞা বিনিমিয় সভায় অধ্যক্ষ আশেক-ই-এলাহী আরো বলেন, বিশ্বব্যপি জলবায়ু পরিবর্তনের কারণে উপকুলে যে সংকট তৈরী হয়, সেটি একটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। প্রবীন ব্যক্তিদের মানবাধিক সংরক্ষণে আইনের দলিলীকরণের ওয়াকিং গ্রুপকে বিষয়টি অবশ্যই বিবেচনায় আনতে হবে – এ বিষয়টি উপস্থাপন করা হয়।’ উপকূলকে বিশেষ গুরুত্ব দিয়ে ওয়াকিং গ্রুপের সকল জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে সকল আলোচনায় উপকূলের প্রবীনদের অংশগ্রহণ করার সুযোগের দাবী করা হয়।
সাতক্ষীরা জিরো পেইন ক্লাব কতৃক ম্যানগ্রোভ সভাঘরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রবীন সংগঠক বীর মক্তিযোদ্ধা অধ্যক সুভাষ সরকার। সভায় স্বাগত বক্তব্য দেন জিরো পেইন ক্লাব এর সভাপতি অধ্যক্ষ পবিত্র মোহন দাশ। কবি স ম তুহীনের সঞ্চলনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ চিকিৎসক ও প্রবীন কল্যান সংস্থা, সাতক্ষীরার সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডা. সুশান্ত কুমার ঘোষ, সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, জেলা নাগরিক কমিটির আহ্বয়ক এডভোকেট শেখ আজাদ হোসেন বেলাল, প্রথম আলোর স্টাফ রিপোটার বিশিষ্ট সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা আলিয়া মাদ্রার অধ্যক্ষ মুফতি ড. আকতারুজ্জামান ও বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন লস্কর শেলী। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন স্বদেশের নির্বাহী প্রধান মধাব দত্ত, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, সহকারী-অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, বাসদ জেলা সমন্বয়ক নিত্যানন্দ সরকার, অর্জন ফাউন্ডেশনের নির্বাহী প্রধান মহুয়া মন্জুরী, আরার নির্বাহী প্রধান আবুল কালাম আজাদ, ব্যাঙ্কার মোফাখার হোসেন, জেলা উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, জিরো পেইন ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ হোসেন আলী প্রমুখ।
সভায় বীর মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত ঘোষকে কনভেনার করে ৭ (সাত) সদস্যের একটি ওয়ার্কিং গ্রুপের দাবীর সাথে স্থানীয় নাগরিক সমাজ, জনপ্রতিনিধি, প্রশাসণ ও সরকারের নীতিনির্ধারকদের সংহতি তৈরী করে ইউএন কমিটির বাংলাদেশের পক্ষে লবিং প্লাটফর্ম গঠন করা হয়।
উল্লেখ্য আশেক-ই-এলাহী (নির্বাহী প্রধান, প্রগতি), বিগত ১৮ থেকে ২১ ফেব্রুয়ারি ২০২৬, জেনেভায় অনুষ্ঠিত এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসেবে ইউএন মানবাধিকার কমিশনের আন্তঃসরকারীয় ওয়ার্কিং গ্রুপের প্রথম সভায় অংশ নেন। তিনি উক্ত সভার বিভিন্ন সেসনে বাংলাদেশের উপকূলীয় প্রবীনদের অবস্থা ও অধিকার নিয়ে বক্তব্য রাখতে বলেন, আর্ন্তজাতিক ভাবে প্রবীনদের অধিকার দলিলীকরণে আলোচনায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকুলের প্রবীনদের অবস্থা বিবেচনায় আনতে হবে।









