সাতক্ষীরা ০৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গঙ্গাতীর্থ হরিদ্বারের অমৃতকথা – নিত্যানন্দ সরকার আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস! সাতক্ষীরায় জাতীয় শিক্ষা সপ্তাহে কলেজ পর্যায়ে ঝাউডাঙ্গা কলেজ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত জেনেভায় প্রবীনদের অধিকার সংক্রান্ত ওয়ার্কিং গ্রপের সভায় অধ্যক্ষ আশেক-ই-এলাহী বাকাশিবোতে শর্টকোর্স সুরক্ষা কমিটি গঠিত। বিদেশি কোম্পানিকে বন্দর ব্যবস্থাপনার ইজারা দেওয়ার ঝুঁকি সমূহ জম্মু-কাশ্মীরে পৃথিবীর উচ্চতম রেলসেতু চেনাব ব্রীজ উদ্বোধিত গত ৩ দিনে ৩০০ ‘পুশ ইন’: বাংলাদেশকে কী বার্তা দিতে চাইছে ভারত নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ গণতন্ত্রের জন্য শুভ নয় – বাসদ বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

মির্জা ফখরুলের বড় ধরনের শারীরিক জটিলতা নেই : জাহিদ হোসেন

পিসিবার্তা ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৫৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩ ৫২৭ বার পঠিত
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এখন পর্যন্ত কোনো ঝুঁকি বা জটিলতা খুঁজে পাননি চিকিৎসকরা।

আজ সোমবার দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এসব কথা জানান। তার সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে সোমবার দুপুরে ব্রিফ করেছেন চিকিৎসকরা।
চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেছেন, বিএনপি মহাসচিবের বর্তমানে বড় ধরনের শারীরিক কোনো জটিলতা নেই। তিনি এখন ঝুঁকিমুক্ত। টেস্ট রিপোর্টগুলো পাওয়ার পর মির্জা ফখরুলের চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বসা অবস্থায় হঠাৎ অসুস্থবোধ করেন মির্জা ফখরুল। সঙ্গে সঙ্গে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় মির্জা ফখরুল ইসলাম সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন। ৯ ফেব্রুয়ারি রাতে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান মির্জা ফখরুল। সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও ছিলেন। দুজনেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মির্জা ফখরুলের বড় ধরনের শারীরিক জটিলতা নেই : জাহিদ হোসেন

আপডেট সময় : ১১:৫৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩