সাতক্ষীরা ০৮:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস! সাতক্ষীরায় জাতীয় শিক্ষা সপ্তাহে কলেজ পর্যায়ে ঝাউডাঙ্গা কলেজ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত জেনেভায় প্রবীনদের অধিকার সংক্রান্ত ওয়ার্কিং গ্রপের সভায় অধ্যক্ষ আশেক-ই-এলাহী বাকাশিবোতে শর্টকোর্স সুরক্ষা কমিটি গঠিত। বিদেশি কোম্পানিকে বন্দর ব্যবস্থাপনার ইজারা দেওয়ার ঝুঁকি সমূহ জম্মু-কাশ্মীরে পৃথিবীর উচ্চতম রেলসেতু চেনাব ব্রীজ উদ্বোধিত গত ৩ দিনে ৩০০ ‘পুশ ইন’: বাংলাদেশকে কী বার্তা দিতে চাইছে ভারত নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ গণতন্ত্রের জন্য শুভ নয় – বাসদ বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ মহাকাশ স্টেশন ছেড়ে রওনা দিয়েছেন সুনিতা উইলিয়ামস

কী এমন ভুল করেছিলেন পূজা চেরী?

পিসিবার্তা ডেস্ক :
  • আপডেট সময় : ১২:১৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩ ৮৭০ বার পঠিত
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভুলের কারণে সকলের কাছে মাফ চাইলেন পূজা চেরী। কিসের ভুল? কী ভুল সে কথা উল্লেখ করেননি। নিজেকে জাজ মাল্টিমিডিয়ার অংশ হিসেবে উল্লেখ করে সোমবার দুপুরে সকলের কাছে বেশ আন্তরিকভাবে ক্ষমা চাইলেন ঢাকাই সিনেমার উঠতি এই নায়িকা।

কী এমন করেছিলেন পূজা চেরী? এমন প্রশ্নে সরব নেটিজেনরা। তবে কি শাকিবের সঙ্গে সত্যিই সম্পর্কে জড়িয়েছিলেন? শোনা যাচ্ছে শাকিবের সঙ্গে ‘গলুই’ সিনেমায় অভিনয় থেকে সম্পর্কের শুরু। এরপর শাকিবের আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হন। পরে নায়িকাকে দেখা যায় দূরদেশে আরেক নায়কের সঙ্গে অন্তরঙ্গভাবে। যদিও পূজা বলেছিলেন সেটা ওয়েব ফিল্মের শুটিং।
তবে এ ঘটনার পর থেকেই শাকিব খানের সঙ্গে দূরত্ব বাড়ে পূজার। এবং বিচ্ছিন্ন হয়ে পড়েন পূজা। একাকী পূজা তীর খুঁজছিলেন, যেখানে ফের হাত বাড়িয়ে দেন আব্দুল আজিজ। এমনটাই মনে করছেন নেটিজেনরা।

পূজা ফেসবুকে লিখেছেন, ‘আমি পূজা চেরী। আমার ১৪ বছর বয়সে জাজ আমাকে নায়িকা হিসেবে লঞ্চ করে। আমি জাজেরই সৃষ্টি, জাজেরই মেয়ে। আগে মনে করতাম জাজ মানে শুধুই জাজ। কিন্তু আসলে জাজ মানে আব্দুল আজিজ ভাইয়া, খোকন ভাইয়া, বাপ্পি ভাইয়া, মাহি আপু, ফারিয়া আপু, রোশান, সিয়াম, সৈকত নাসির ভাইয়া, রাফি ভাইয়াসহ আরো অনেকে মিলেই জাজ।’

ক্ষমা চেয়ে পূজা চেরী বলেন, ‘আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করে দিবেন।’

ভুল সম্পর্কে কিছু না বললেও সাম্প্রতিক সময়ে শাকিব খানের সঙ্গে যে প্রেমের গুঞ্জন উঠেছিল, নেটিজেনরা সেটাকেই ইঙ্গিত করছেন।

তবে শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র বলছে, শাকিব খানের কাছাকাছি এই নায়িকা ভিড়তে পারছেন না। স্বাভাবিকভাবেই ফের আব্দুল আজিজের নিকট ফিরে যাচ্ছেন।

নেটিজেনরা বলছেন, পূজার স্ট্যাটাসটি আব্দুল আজিজের লিখে দেওয়া। কেননা আব্দুল আজিজ কিংবা জাজ মাল্টিমিডিয়া থেকে এমন ভাষা ও যতিচিহ্নের ব্যবহার করে পোস্ট দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কী এমন ভুল করেছিলেন পূজা চেরী?

আপডেট সময় : ১২:১৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩