সাতক্ষীরা ১১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস! সাতক্ষীরায় জাতীয় শিক্ষা সপ্তাহে কলেজ পর্যায়ে ঝাউডাঙ্গা কলেজ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত জেনেভায় প্রবীনদের অধিকার সংক্রান্ত ওয়ার্কিং গ্রপের সভায় অধ্যক্ষ আশেক-ই-এলাহী বাকাশিবোতে শর্টকোর্স সুরক্ষা কমিটি গঠিত। বিদেশি কোম্পানিকে বন্দর ব্যবস্থাপনার ইজারা দেওয়ার ঝুঁকি সমূহ জম্মু-কাশ্মীরে পৃথিবীর উচ্চতম রেলসেতু চেনাব ব্রীজ উদ্বোধিত গত ৩ দিনে ৩০০ ‘পুশ ইন’: বাংলাদেশকে কী বার্তা দিতে চাইছে ভারত নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ গণতন্ত্রের জন্য শুভ নয় – বাসদ বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ মহাকাশ স্টেশন ছেড়ে রওনা দিয়েছেন সুনিতা উইলিয়ামস

ছাত্রাবাসে তৈরি হতো পর্ণগ্রাফি

পিসিবার্তা ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৪২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ ৭৮৮ বার পঠিত
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের একটি ছাত্রাবাসে তৈরি হতো পর্ণগ্রাফি। এ কাজে ব্যবহৃত ২৯টি ল্যাপটপসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২ এপ্রিল) রাতে শহরের হাজিপাড়ায় মহিলা কলেজ সংলগ্ন একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এই ৪ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ঠাকুরগাঁও রুহিয়া থানার ঝাড়গাঁও এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে ওমর ফারুখ (২২), ঘনিবিষ্টপুর গ্রামের জব্বার আলীর ছেলে আরিফুল ইসলাম (২৩), সেনিহারি এলাকার বদিরুল ইসলামের ছেলে মেহেদি হাসান (২০) ও নওগা জেলার পত্নিতলা মোবারকপুর এলাকার তরিকুল ইসলামের ছেলে তৌহিদ রেজা (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁও মহিলা কলেজের পাশে ৪ রুম বিশিষ্ট একটি ভাড়া বাসা পর্ণগ্রাফি এডিটের কাজে ব্যবহার হয়ে আসছিলো। বিভিন্ন স্থানে শ্যুট করা নীলছবি এই অফিসে সরবরাহ করা হতো। সেই নীল ছবি বা ভিডিও এডিট করে দেশবিদেশের বিভিন্ন পর্ণসাইটে বিক্রি করাই ছিলো এই অফিসের কাজ। এক্ষেত্রে একটি চক্র দেশবিদেশের বিভিন্ন পর্ণ মডেলের ভিডিও বা ছবি সংগ্রহের কাজটি করে সরবরাহ করতো।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহিলা কলেজ সংলগ্ন বাসাটিতে পুলিশ অভিযান চালায়। সেখানে থাকা ২৯ টি লেপটপ যাচাই করে পর্ণগ্রাফিতে ব্যবহার হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরে আটককৃত ৪ জনও নিজেদের দোষ স্বীকার করেছে। এর সাথে যুক্ত থাকা অন্যান্যদের আইনের আওতায় আনতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছাত্রাবাসে তৈরি হতো পর্ণগ্রাফি

আপডেট সময় : ১০:৪২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩