সাতক্ষীরা ০৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশি পাহারায় পিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন সম্পন্ন রাজশাহীতে কলেজে ঢুকে শিক্ষককে জুতাপেটা বিএনপি নেতার সুন্দরবন উপকূলের পৃথক মন্ত্রণালয় দাবি। উন্নয়ন বঞ্চনার অভিযোগে সাতক্ষীরায় ২১ দফা গঙ্গাতীর্থ হরিদ্বারের অমৃতকথা – নিত্যানন্দ সরকার আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস! সাতক্ষীরায় জাতীয় শিক্ষা সপ্তাহে কলেজ পর্যায়ে ঝাউডাঙ্গা কলেজ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত জেনেভায় প্রবীনদের অধিকার সংক্রান্ত ওয়ার্কিং গ্রপের সভায় অধ্যক্ষ আশেক-ই-এলাহী বাকাশিবোতে শর্টকোর্স সুরক্ষা কমিটি গঠিত। বিদেশি কোম্পানিকে বন্দর ব্যবস্থাপনার ইজারা দেওয়ার ঝুঁকি সমূহ জম্মু-কাশ্মীরে পৃথিবীর উচ্চতম রেলসেতু চেনাব ব্রীজ উদ্বোধিত

সিনেমায় অভিনয় করবেন মৌ

পিসিবার্তা ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ ১৬০২ বার পঠিত
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ ৩৪ বছর ধরে মডেলিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জনপ্রিয় মডেল সাদিয়া ইসলাম মৌ। ১৯৮৯ সালে প্রথমবার বিজ্ঞাপনে মডেল হওয়ার জন্য রেকর্ড পরিমাণ এক লাখ টাকা পারিশ্রমিকে চুক্তি করেন তিনি।

সেই থেকে এখন পর্যন্ত তিনিই বাংলাদেশের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া নারী মডেল। কিভাবে এতগুলো বছর এ শ্রেষ্ঠত্ব ধরে রাখা সম্ভব হলো, সে গল্পই এবার তুলে ধরেছেন ‘রাঙা সকাল’ নামে একটি টিভি অনুষ্ঠানে।

মৌ অভিনয়ের সঙ্গেও সম্পৃক্ত। যদিও তার দাবি, তাকে জোর করেই অভিনয় করানো হয়েছিল ১৯৯৫ সালে প্রচারিত প্রথম নাটকে। পাশাপাশি নৃত্যশিল্পীও তিনি। বাবা সঙ্গীতশিল্পী হওয়ার সুবাদে ছোটবেলায় গানের চর্চাও করতেন মৌ। সিনেমায়ও প্রস্তাব পেয়েছিলেন। তবে অভিনয় করেননি।

তিনি বলেন, ‘আমি যে ধরনের সিনেমা করতে চাই, সে ধরনের সিনেমা তখন অতটা হতো না। তবে এখন হচ্ছে। গল্পপ্রধান, অভিনয় করার মতো চরিত্র পেলে অবশ্যই এখন সিনেমায় কাজ করব।’

মূলত এসব বিষয়ই তিনি অনুষ্ঠানে সাক্ষাৎকার পর্বে বলেছেন। অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনে ঈদের দ্বিতীয় দিন সকাল ৭টায় প্রচার হবে। এটি সঞ্চালনা করেছেন রুম্মান রশীদ খান ও লাবণ্য।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিনেমায় অভিনয় করবেন মৌ

আপডেট সময় : ০৫:৩৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩