সাতক্ষীরা ০১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে কলেজে ঢুকে শিক্ষককে জুতাপেটা বিএনপি নেতার সুন্দরবন উপকূলের পৃথক মন্ত্রণালয় দাবি। উন্নয়ন বঞ্চনার অভিযোগে সাতক্ষীরায় ২১ দফা গঙ্গাতীর্থ হরিদ্বারের অমৃতকথা – নিত্যানন্দ সরকার আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস! সাতক্ষীরায় জাতীয় শিক্ষা সপ্তাহে কলেজ পর্যায়ে ঝাউডাঙ্গা কলেজ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত জেনেভায় প্রবীনদের অধিকার সংক্রান্ত ওয়ার্কিং গ্রপের সভায় অধ্যক্ষ আশেক-ই-এলাহী বাকাশিবোতে শর্টকোর্স সুরক্ষা কমিটি গঠিত। বিদেশি কোম্পানিকে বন্দর ব্যবস্থাপনার ইজারা দেওয়ার ঝুঁকি সমূহ জম্মু-কাশ্মীরে পৃথিবীর উচ্চতম রেলসেতু চেনাব ব্রীজ উদ্বোধিত গত ৩ দিনে ৩০০ ‘পুশ ইন’: বাংলাদেশকে কী বার্তা দিতে চাইছে ভারত

ভারতে বিশ্বের সবচেয়ে উঁচু রেল ব্রিজ চেনাব দিয়ে ছুটছে ট্রেন!

পিসিবার্তা ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৪৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪ ৪৫০ বার পঠিত
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতে বিশ্বের সবচেয়ে উঁচু রেল ব্রিজ চেনাব দিয়ে ছুটছে ট্রেন! গতকাল ২০ জুন, ২০২৪ বৃহস্পতিবার কাশ্মীরের চেনাব নদীর (চন্দ্রভাগা নদীর অপর নাম) উপর সর্বোচ্চ রেলওয়ে ব্রিজ দিয়ে ছুটল যাত্রীবাহী ট্রেন। সফল ভাবে সম্পন্ন হল ট্রায়াল রান।
রম্বান জেলার সংগালদন এবং রিয়াসির মধ্যে নির্মীত হয়েছে চেনাব রেল ব্রিজ। জম্মু ও কাশ্মীরের পাহাড় চিড়ে বেরিয়ে যাওয়া সর্বোচ্চ এই ব্রিজে ছুটছে ট্রেন
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। যা দেখে মুগ্ধ পর্যটকরাও

চেনাব রেল সেতু হল একটি ইস্পাত এবং কংক্রিটের খিলান সেতু, যা ভারতের জম্মু ও কাশ্মীরের জম্মু বিভাগের রিয়াসি জেলার বাক্কাল এবং কৌরির মধ্যে অবস্থিত একটি একক-ট্র্যাক যুক্ত রেললাইন বহন করছে।

চেনাব নদীর তলদেশ থেকে ৩৫৯ মিটার (১,১৭৮ ফুট) উচ্চতায় তৈরি এই রেল ব্রিজ। দৈর্ঘ্যে ব্রিজটি ১ হাজার ৩১৫ মিটার (৪,৩১৪ ফুট) লম্বা। উল্লেখ্য চেনাব ব্রিজ প্যারিসের আইফেল টাওয়ারের থেকেও ৩৫ মিটার বেশী উঁচু।

চেনাব রেল ব্রিজের ডিজাইনার ও নির্মাতা কোঙ্কন রেলওয়ে, অ্যাফকন্স ইনফ্রাস্ট্রাকচার এবং ডিআরডিও ইন্ডিয়া। ব্রিজটি (চেনাব রেল সেতু)র নির্মাণ সম্পূর্ণরূপে সম্পন্ন হয় ২০২২ সালে এবং ওই বছরের  ১৩ আগস্টে ব্রিজটি উদ্বোধনও করা হয়।  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০ ফেব্রুয়ারী, ২০২৪-এ,  আনুষ্ঠানিকভাবে USBRL প্রকল্প চালুর শুভ সূচনা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতে বিশ্বের সবচেয়ে উঁচু রেল ব্রিজ চেনাব দিয়ে ছুটছে ট্রেন!

আপডেট সময় : ০৮:৪৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪