সাতক্ষীরা ০৩:০১ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস! সাতক্ষীরায় জাতীয় শিক্ষা সপ্তাহে কলেজ পর্যায়ে ঝাউডাঙ্গা কলেজ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত জেনেভায় প্রবীনদের অধিকার সংক্রান্ত ওয়ার্কিং গ্রপের সভায় অধ্যক্ষ আশেক-ই-এলাহী বাকাশিবোতে শর্টকোর্স সুরক্ষা কমিটি গঠিত। বিদেশি কোম্পানিকে বন্দর ব্যবস্থাপনার ইজারা দেওয়ার ঝুঁকি সমূহ জম্মু-কাশ্মীরে পৃথিবীর উচ্চতম রেলসেতু চেনাব ব্রীজ উদ্বোধিত গত ৩ দিনে ৩০০ ‘পুশ ইন’: বাংলাদেশকে কী বার্তা দিতে চাইছে ভারত নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ গণতন্ত্রের জন্য শুভ নয় – বাসদ বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ মহাকাশ স্টেশন ছেড়ে রওনা দিয়েছেন সুনিতা উইলিয়ামস

‘রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দিনের শপথ নিতে বাধা নেই’

পিসিবার্তা ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২০:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩ ৫৪৮ বার পঠিত
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের শপথ গ্রহণসহ পরবর্তী কার্যক্রমে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।

মঙ্গলবার (২১ মার্চ) আপিল বিভাগে গেজেট স্থগিতের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর তিনি এ তথ্য জানান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ জানান, গত ১৫ মার্চ রিট খারিজ করে দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন এম এ আজিজ খান। আবেদনে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত ও রাষ্ট্রপতি নির্বাচনের ১৩ ফেব্রুয়ারির গেজেটের কার্যকারিতা স্থগিত চান তিনি। বাদীপক্ষ এবং রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে স্থগিত আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। এর ফলে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া বৈধ বলে গণ্য হলো। একইসঙ্গে রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের শপথ গ্রহণসহ পরবর্তী অন্যান্য কার্যক্রমে আর কোনো বাধা থাকলো না।

একক প্রার্থী হওয়ায় গত ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এরপর গত ৭ মার্চ এই প্রজ্ঞাপন স্থগিত চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম এ আজিজ খান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দিনের শপথ নিতে বাধা নেই’

আপডেট সময় : ০২:২০:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩