সাতক্ষীরা ০৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস! সাতক্ষীরায় জাতীয় শিক্ষা সপ্তাহে কলেজ পর্যায়ে ঝাউডাঙ্গা কলেজ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত জেনেভায় প্রবীনদের অধিকার সংক্রান্ত ওয়ার্কিং গ্রপের সভায় অধ্যক্ষ আশেক-ই-এলাহী বাকাশিবোতে শর্টকোর্স সুরক্ষা কমিটি গঠিত। বিদেশি কোম্পানিকে বন্দর ব্যবস্থাপনার ইজারা দেওয়ার ঝুঁকি সমূহ জম্মু-কাশ্মীরে পৃথিবীর উচ্চতম রেলসেতু চেনাব ব্রীজ উদ্বোধিত গত ৩ দিনে ৩০০ ‘পুশ ইন’: বাংলাদেশকে কী বার্তা দিতে চাইছে ভারত নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ গণতন্ত্রের জন্য শুভ নয় – বাসদ বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ মহাকাশ স্টেশন ছেড়ে রওনা দিয়েছেন সুনিতা উইলিয়ামস

শেয়ারবাজারের উন্নয়নে কাজ করবে দুই স্টক এক্সচেঞ্জ

পিসিবার্তা ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:২৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩ ৫১৮ বার পঠিত
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের শেয়ারবাজারের সংকট কাটাতে কাজ করবে দুই স্টক এক্সচেঞ্জ।বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যানের যৌথ মিটিংয়ে এ বিষয় আলোচনা হয়।

সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম এদিন ডিএসইর কার্যালয়ে প্রতিষ্ঠানটির নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু’র সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

এ সময় ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, বর্তমানে পুঁজিবাজার এক সংকটময় সময় পার করছে।এই সংকট থেকে উত্তোরনের জন্য উভয় স্টক এক্সচেঞ্জকে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের দিকে তাকিয়ে আছে লাখ লাখ বিনিয়োগকারী।

বর্তমানে বিনিয়োগকারীদের মধ্যে যে আস্থার সংকট চলছে, তা কাটাতে হবে। এজন্য সম্মিলিতভাবে একটি কর্মপরিকল্পনা নিতে হবে। যেকোনো মূল্যে পুঁজিবাজারের উন্নয়ন করা জরুরি।

আসিফ ইব্রাহিম বলেন, আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। বাজারের জন্য আমরা কিছু নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে চাই।এক্ষেত্রে ডিএসই এবং সিএসই একসঙ্গে কাজ করবে।

এ সময় ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার এবং সিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেয়ারবাজারের উন্নয়নে কাজ করবে দুই স্টক এক্সচেঞ্জ

আপডেট সময় : ০৯:২৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩