সাতক্ষীরা ০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে কলেজে ঢুকে শিক্ষককে জুতাপেটা বিএনপি নেতার সুন্দরবন উপকূলের পৃথক মন্ত্রণালয় দাবি। উন্নয়ন বঞ্চনার অভিযোগে সাতক্ষীরায় ২১ দফা গঙ্গাতীর্থ হরিদ্বারের অমৃতকথা – নিত্যানন্দ সরকার আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস! সাতক্ষীরায় জাতীয় শিক্ষা সপ্তাহে কলেজ পর্যায়ে ঝাউডাঙ্গা কলেজ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত জেনেভায় প্রবীনদের অধিকার সংক্রান্ত ওয়ার্কিং গ্রপের সভায় অধ্যক্ষ আশেক-ই-এলাহী বাকাশিবোতে শর্টকোর্স সুরক্ষা কমিটি গঠিত। বিদেশি কোম্পানিকে বন্দর ব্যবস্থাপনার ইজারা দেওয়ার ঝুঁকি সমূহ জম্মু-কাশ্মীরে পৃথিবীর উচ্চতম রেলসেতু চেনাব ব্রীজ উদ্বোধিত গত ৩ দিনে ৩০০ ‘পুশ ইন’: বাংলাদেশকে কী বার্তা দিতে চাইছে ভারত

হুকিং করে ঝুপড়িতে এসি চালাচ্ছেন কাগজ কুড়ানি! বিস্মিত মেয়র পারিষদ

পিসিবার্তা ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ৮১৪ বার পঠিত
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবৈধ বিদ্য়ুৎ সংযোগের ফলে শহরে যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা।

অভিরূপ দাস, কোলকাতা: বেআইনি বিদ্যুৎ সংযোগ। তাতেই চলছে ফ্রিজ, টিভি এমনকি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রও! কাগজ কুড়ানিদের ঘরে এমন ছবি দেখে তাজ্জব মেয়র পারিষদ (বিদ‌্যুৎ) সন্দীপরঞ্জন বক্সি।

মধ‌্য কলকাতায় পুরসভার ৫১ নম্বর ওয়ার্ডে রাস্তার ওপরে সংসার পেতেছে কাগজ কুড়ানিরা। অভিযোগ, টিনের ঘর বানিয়ে, বাঁশের উপর বেআইনিভাবে সুইচ বোর্ড লাগিয়ে তাতে দিব্যি চলছে ফ্রিজ, টিভি। এ ধরণের বিদ‌্যুৎ সংযোগ থেকে যে কোনও মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। খবর পাওয়া মাত্রই তা খুলতে নির্দেশ দিয়েছেন মেয়র পারিষদ সন্দীপরঞ্জন বক্সি। গোটা কলকাতা জুড়েই কাগজ কুড়ানিরা নানান জায়গায় জবর দখল করে সংসার পেতেছেন। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

এদিন কলকাতা পুরসভার বর্ষা বৈঠকে দেখা গেল, কাগজ কুড়ানিদের অবৈধ বিদ‌্যুৎ সংযোগের কারণে গোটা শহরে যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। একাধিক এলাকায় লাইটপোস্ট থেকে বিদ‌্যুৎ চুরি করে সংসার পেতেছে কাগজ কুড়ানিরা। লাইটপোস্ট থেকে বিপজ্জনকভাবে বিদ‌্যুৎ চুরি করে তাঁরা ঝুপড়িতে টিভি, ফ্রিজ চালাচ্ছেন। বিদ‌্যুৎ চুরি করার পর বেরিয়ে থাকা তারই বর্ষায় বিদ‌্যুৎপৃষ্ট হওয়ার অন‌্যতম কারণ। এদিন মেয়র ফিরহাদ হাকিম নির্দেশ দিয়েছেন, বর্ষা আসার আগে শহরের সমস্ত লাইটপোস্ট, ইলেকট্রিক বক্স খতিয়ে দেখতে হবে। ফিরহাদ জানিয়েছেন, কোনও জায়গায় খোলা ইলেকট্রিক বক্স কিম্বা ভাঙাচোরা বিপজ্জনক লাইটপোস্ট থাকলে তা অবিলম্বে বদলে দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হুকিং করে ঝুপড়িতে এসি চালাচ্ছেন কাগজ কুড়ানি! বিস্মিত মেয়র পারিষদ

আপডেট সময় : ০৭:৩৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪